ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মডেল হলেন দেবাশীষ বিশ্বাস, সঙ্গে সেই সুবহা

প্রকাশিত: ১৬:০৪, ১৭ নভেম্বর ২০২০  
মডেল হলেন দেবাশীষ বিশ্বাস, সঙ্গে সেই সুবহা

চলচ্চিত্র নির্মাতা ও উপস্থাপক হিসেবে বেশি পরিচিত দেবাশীষ বিশ্বাস। উপস্থাপনা ও নির্মাণের পাশাপাশি নাটক ও সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। এবার ফ্যাশন হাউজের মডেল হলেন দেবাশীষ। তার সঙ্গে রয়েছেন এ সময়ের আলোচিত মডেল শাহ হুমায়রা সুবহা। এছাড়াও একঝাঁক মডেলকে এতে দেখা যাবে। এই তালিকায় রয়েছেন—দোয়েল ম্যাস, বিপা চৌধুরী, ফাহিম ইসলাম ও নূর।

গৌতম সাহার কোরিওগ্রাফিতে সম্প্রতি রাজধানীর বনানীতে আপ অ্যান্ড টপ ও আনজারার ফটোশুট করেন। পিংক মি আপের মেকআপে ক্যামেরায় ছিল ড্রিমস ইভেন্ট ফটোগ্রাফি।

আরো পড়ুন:

দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এদিকে সুবহা অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ফেসবুক লাইভে এসে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনকে নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন হুমায়রা সুবাহ। ফেসবুক লাইভে সুবাহ নিজেকে নাসিরের গার্লফ্রেন্ড পরিচয় দেন। যে কারণে বিষয়টি দ্রুত অন্তর্জালে ছড়িয়ে পড়ে।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়