ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রাক্তন প্রেমিকাকে নিয়ে বিপাকে মিশু!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২৬ নভেম্বর ২০২০   আপডেট: ১৩:১৫, ২৬ নভেম্বর ২০২০
প্রাক্তন প্রেমিকাকে নিয়ে বিপাকে মিশু!

‘এক্স ভার্সেস প্রেজেন্ট’ নাটকের দৃশ্য

টয়ার সঙ্গে ক’দিন আগেই ব্রেকআপ হয়েছে মিশু সাব্বিরের। এর মধ্যে নতুন প্রেমিকা জুটিয়ে ফেলেছেন। তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, রেস্টুরেন্টে সময় কাটাচ্ছেন। তবে টয়া তার পেছনে লেগে আছেন। প্রেমিকা নিয়ে মিশু যেখানেই যাচ্ছেন সেখানেই কোনো না কোন বেশে হাজির হন টয়া।

রেস্টুরেন্টে গেলে সেখানকার মালিক, দোকানে গেলে সেলস গার্ল, পার্কে গেলে পুলিশ অফিসার—এরকম নানা সাজে মিশুর সামনে হাজির হয়ে বিব্রতকর অবস্থায় ফেলেন তাকে। টয়ার কারণে কয়েকজন প্রেমিকা মিশুকে ছেড়ে চলে যায়। এ নিয়ে অনেক রাগারাগি করলেও টয়া তাতে বিচলিত হন না। যথারীতি তিনি তার কাজ চালিয়ে যান। একের পর এক ঘটনা ঘটিয়ে অতিষ্ঠ করে ফেলেন মিশুকে।

আরো পড়ুন:

এমন গল্প নিয়ে গড়ে উঠেছে ‘এক্স ভার্সেস প্রেজেন্ট’ নামে একক নাটকের গল্প। গোলাম সরোয়ার অনিকের রচনায় এটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, মুমতাহিনা টয়া প্রমুখ। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়