ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইসিইউতে জিনাত বরকতুল্লাহ, অবস্থার অবনতি

প্রকাশিত: ২০:৫৬, ২৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ২১:১১, ২৬ ডিসেম্বর ২০২০
আইসিইউতে জিনাত বরকতুল্লাহ, অবস্থার অবনতি

দেশবরেণ্য নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি ‘ক্রিটিক্যাল’ অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন তার মেয়ে বিজরী বরকতুল্লাহ।

জিনাত বরকতুল্লাহ বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন:

বিজরী বরকতুল্লাহ বলেন, ‘গত ২২ ডিসেম্বর আম্মাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। আপনারা সবাই আম্মার জন্য দোয়া করবেন।’

এর আগে বছরের মাঝামাঝি সময় করোনায় আক্রান্ত হন জিনাত বরকতুল্লাহ। এরপর তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে বর্তমানে তিনি করোনায় আক্রান্ত নন বলে জানা গেছে। হাসপাতালের নন কোভিড ইউনিটে তার চিকিৎসা চলছে।

ঢাকা/রাহাত সাইফুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়