ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কথিত প্রেমিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে শ্রদ্ধার বক্তব্য

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৪:০৭, ৪ ফেব্রুয়ারি ২০২১
কথিত প্রেমিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে শ্রদ্ধার বক্তব্য

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বিয়ের গুঞ্জন নতুন নয়। সম্প্রতি ফের কথিত প্রেমিক রোহান শ্রেষ্ঠার সঙ্গে এই অভিনেত্রীর বিয়ের গুঞ্জন ওঠে। অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন ‘আশিকি টু’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী।

বুধবার (৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন শ্রদ্ধা। এই সময় বিয়ের পরিকল্পনা রয়েছে কিনা তা জানতে চাওয়া হয়। শ্রদ্ধা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনারা এগুলো কী বলছেন?’

আরো পড়ুন:

সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেন বরুণ ধাওয়ান। এই অভিনেতাকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে রোহান শ্রেষ্ঠা ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘অভিনন্দন বরুণ ও নাতাশা। বরুণ ধাওয়ান তুমি অনেক ভাগ্যবান।’ জবাবে বরুণ লেখেন, ‘সত্যিই আমি ভাগ্যবান। আশা করব তুমিও তৈরি।’

বরুণের এই মন্তব্যের পরই শ্রদ্ধা ও রোহানের বিয়ের গুঞ্জন নতুন করে চাউর হয়। পরবর্তী সময়ে শ্রদ্ধা বাবা অভিনেতা শক্তি কাপুর এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‘ইন্টারনেটে কী খবর ছড়িয়েছে তা আমি জানি না। তবে আমি সবসময়ই আমার মেয়ের পাশে থাকব—তার প্রতিটা সিদ্ধান্তে, এমনকি বিয়ের ব্যাপারেও। শুধু রোহান শ্রেষ্ঠা কেন? সে যে কাউকে নিয়ে এসে যদি বলে বিয়ে করবে আমার কোনো আপত্তি থাকবে না।’

শ্রদ্ধার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘বাঘি-থ্রি’। রণবীর কাপুরের সঙ্গে নির্মাতা লাভ রঞ্জনের একটি সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়