ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাম চরণের নায়িকা কোরিয়ার সুজি?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১২:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১
রাম চরণের নায়িকা কোরিয়ার সুজি?

দক্ষিণী সিনেমার গুণী নির্মাতা শঙ্কর। বেশ আগে রাম চরণকে নিয়ে বড় বাজেটের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার শোনা যাচ্ছে, নাম ঠিক না হওয়া এ সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী সুজি ব্যা। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, চলচ্চিত্রটিতে দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী সুজি ব্যাকে নেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক। আরো শোনা যাচ্ছে, সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে রাশমিকা মন্দনাকে দেখা যাবে।

আরো পড়ুন:

শ্রী ভেঙ্কটেশের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করবেন দিল রাজু ও শিরিষ। মজার বিষয় হলো, প্রথমবারের মতো তেলেগু সিনেমার কোনো নায়ককে নিয়ে সিনেমা নির্মাণ করছেন শঙ্কর। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এ সিনেমা।  

রাম চরণের পরবর্তী সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। রাজামৌলি পরিচালিত এ সিনেমা চলতি বছরের ১৩ অক্টোবর মুক্তির কথা রয়েছে। এছাড়া ‘আচার্য’ সিনেমায় দেখা যাবে রাম চরণকে। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাম চরণের বাবা চিরঞ্জীবী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়