ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফের দাম বাড়ালেন পূজা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ৯ এপ্রিল ২০২১   আপডেট: ১৪:১৭, ৯ এপ্রিল ২০২১
ফের দাম বাড়ালেন পূজা

অভিনেত্রী পূজা হেগড়ে। ভারতের দক্ষিণী সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন। বর্তমানে বলিউডেও নিয়মিত অভিনয় করছেন।

অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন পূজা। তার ঝুলিতে এখন কয়েকটি সিনেমা রয়েছে। এরই মধ্যে ফের নিজের দাম বাড়ালেন এই অভিনেত্রী।

আরো পড়ুন:

পূজার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরোমুলো’। এই সিনেমায় ১.৪০ কোটি রুপি নিয়েছেন তিনি। এরপর অন্য এক সিনেমার পারিশ্রমিক বাড়িয়ে ২ কোটি নেন। এখন থালাপতি বিজয়ের সঙ্গে একটি সিনেমার জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন পূজা। টলিউড ডটনেট এই তথ্য জানিয়েছে।

এদিকে ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’খ্যাত নয়নতারা একমাত্র ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। এবার সেই তালিকায় পূজাও নাম লেখালেন।

প্রভাসের সঙ্গে ‘রাধে শ্যাম’ সিনেমায় অভিনয় করছেন পূজা। এছাড়া অখিল আক্কিনেনির সঙ্গে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ দেখা যাবে তাকে। সালমান খানের বিপরীতে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’, রণবীর সিংয়ের সঙ্গে ‘সার্কাস’এবং রাম চরণের  সঙ্গে ‘আচার্য’ সিনেমায় রোমান্স করবেন এই অভিনেত্রী। চলতি মাসের শেষে থালাপতি বিজয়ের সঙ্গে সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়