ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপনে বিয়ে করলেন ইয়ামি গৌতম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ৪ জুন ২০২১   আপডেট: ১৯:৫৪, ৪ জুন ২০২১
গোপনে বিয়ে করলেন ইয়ামি গৌতম

গোপনে বিয়ের পাঠ চুকালেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। বর অন‌্য কেউ নন, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার পরিচালক আদিত্য ধর। শুক্রবার (৪ জুন) বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছেন তারা। এ দিন সন্ধ‌্যায় ইনস্টাগ্রামে বিয়ের একটি ছবি পোস্ট করে ভক্তদের চমকে দেন ইয়ামি গৌতম।

বিয়ের ছবি পোস্ট করে ইয়ামি গৌতম লিখেছেন—‘তোমার আলোয় ভালোবাসতে শিখি।’ এ উদ্ধৃতি যে রুমির তা জানাতেও ভুলেননি এই অভিনেত্রী।

আরো পড়ুন:

পাশাপাশি এই নবদম্পতি যৌথ একটি বিবৃতি দিয়েছেন। তাতে জানিয়েছেন, আমাদের পরিবারের আর্শীবাদ নিয়ে আজ একদম ব্যক্তিগত এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের পর্ব সারলাম। আমরা খুব ব্যক্তিগত মানুষ, এই খুশির দিনটা আমাদের কাছের মানুষজনের সঙ্গেই ভাগ করে নিলাম। ভালোবাসা আর বন্ধুত্বের এই নতুন সফরে আপনাদের সকলের ভালোবাসা, আর্শীবাদ ও শুভেচ্ছা একান্ত কাম্য।

তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা আর ভালোবাসায় ভাসছেন এই নবদম্পতি। শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, কার্তিক আরিয়ান প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়