ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবা হতে যাওয়ার খবর জানিয়েও বিতর্কে নোবেল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ২৯ জুন ২০২১   আপডেট: ১৯:০৪, ২৯ জুন ২০২১
বাবা হতে যাওয়ার খবর জানিয়েও বিতর্কে নোবেল

বাবা হতে যাচ্ছেন আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। সোমবার (২৮ জুন) রাতে ফেসবুকে এ খবর জানানোর পর তা নিয়েও চলছে সমালোচনা।

নোবেল তার ফেসবুকে লিখেন—‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন।’

আরো পড়ুন:

সবকিছু ঠিকই ছিল, বিড়ম্বনা তৈরি হয়েছে দ্বিতীয় বাক‌্যের ‘হয়তো’ শব্দটি নিয়ে। অনেকে প্রশ্ন তুলেছেন—‘হয়তো কেন, আপনি নিশ্চিত নন?’ একজন লিখেছেন, ‘এই হয়তোর কোনো অর্থ নেই! হয়তো বাদ দিয়ে নিশ্চিত হয়ে পোস্ট করুন।’ আরেকজন লিখেছেন, ‘বাবা-মা হলে সবাই জানিয়ে দেয়, তারা বাবা-মা হতে চলেছেন। ‘হয়তো’ ব্যবহার করাটা দৃষ্টিকটূ। আবার অন্য ইঙ্গিতও দেয়।’

তা ছাড়া নোবেলের বাবা হওয়ার খবরের পোস্টে তাকে নিয়ে অনেকে কটূক্তি করেছেন। অনেকে তাকে ‘ভালো’ হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ সময়ের একজন তরুণ টিভি অভিনেতা লিখেছেন, ‘ভাই যা করছো তো করছই, এখন বাচ্চাটার দিকে তাকাইয়া ভালো হয়ে যাও। যেন বাচ্চা তোমারে নিয়া প্রাউড করতে পারে।’

খুশির খবরে ‘হয়তো’ লেখার কারণ জানার জন‌্য রাইজিংবিডির পক্ষ থেকে নোবেলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে লাইন কেটে দেন তিনি।   

নোবেলের স্ত্রীর নাম সালসাবিল। সোশ‌্যাল মিডিয়ার সূত্রে নোবেল-সালসাবিলের পরিচয়। তা রূপ নেয় প্রেমের সম্পর্কে। আড়াই মাস সম্পর্কে থাকার পর ২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেন তারা। তবে বিয়ের প্রায় সাত মাস পর এই খবর প্রকাশ‌্যে আসে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়