ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আফগান কৌতুকশিল্পী খাসা জোয়ান খুন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ২৯ জুলাই ২০২১   আপডেট: ১২:৫৫, ২৯ জুলাই ২০২১
আফগান কৌতুকশিল্পী খাসা জোয়ান খুন

খুন হয়েছেন আফগানিস্তানের জনপ্রিয় কৌতুকশিল্পী নজর মোহাম্মাদ খাসা। দ্য কাবুল টাইমস এই তথ্য জানিয়েছে।

আফগান পুলিশের কর্মী ছিলেন এই কমেডিয়ান। তিনি খাসা জোয়ান নামেই বেশি পরিচিত। জানা যায়, গত বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে কান্দাহারে নিজের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় অস্ত্রধারীরা। গাড়িতে করে নিয়ে যাওয়ার সময়েই তাকে মারধর করা হয়।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে খাসা জোয়ানকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, গাড়িতে করে তাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অস্ত্রধারীরা। এই সময় তাদের একজন খাসা জোয়ানকে কয়েকটি থাপ্পড় মারে।

নিহততের পরিবারের সদস্যরা দাবি করেছেন, গাড়ি থেকে নামিয়ে, গাছে বেঁধে খাসা জোয়ানের গলা কেটে ফেলা হয়েছে। আর এই কাজটি করেছে তালেবান জঙ্গিরা।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে আফগানিস্তানের তথ্য ও সংস্কৃত মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মাদ কাসিম ওয়াফায়েজাদা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘আজ মোহাম্মাদ খাসার ছেলে নাসির আহম্মেদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় জনপ্রিয় এই শিল্পীর শহীদ হওয়ার ঘটনায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার ও খাসা পরিবারের প্রতি শোক প্রকাশ করেছি।’

যদিও ভিডিও ভাইরাল হওয়ার পর তালেবানরা দাবি করেছে, খাসা জোয়ানের হত্যার পেছনে তাদের কোনো হাত নেই।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়