ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সোনার চরে যাবেন জায়েদ খান, নায়িকা খুঁজছেন পরিচালক

প্রকাশিত: ১২:৪৯, ১ আগস্ট ২০২১   আপডেট: ১২:৫৬, ১ আগস্ট ২০২১
সোনার চরে যাবেন জায়েদ খান, নায়িকা খুঁজছেন পরিচালক

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার বিপরীতে নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা চূড়ান্ত হয়নি। এখনো নায়িকা খুঁজছেন বলে রাইজিংবিডিকে জানিয়েছেন পরিচালক।

জায়েদ খান ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করবেন—মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিমসহ আরো অনেকে। এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মাণাধীন এ সিনেমায় এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। এটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার।

আরো পড়ুন:

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। তা জানিয়ে পরিচালক জাহিদ হাসান বলেন, ‘এরই মধ্যে সিনেমাটির নায়ক ও গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য শিল্পী চূড়ান্ত করা হয়েছে। কয়েকজন নায়িকার সঙ্গে কথাও হচ্ছে। খুব শিগগির তাদের চুড়ান্ত করা হবে। এতে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে নায়িকার বোনের ভূমিকায় দেখা যাবে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝিতে ক্যামেরা ওপেন হবে। সিনেমাটির কিছু অংশের দৃশ্যধারণ পটুয়াখালীর সোনার চরে করার ইচ্ছে আছে।’

‘মাতৃত্ব’ সিনেমা নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন জাহিদ হাসান। এরপর ‘লীলামন্থন’ নামে সিনেমার কাজ শেষ করেন। যদিও নানা জটিলতায় এখনো তা আলোর মুখ দেখেনি।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়