ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদকসহ অভিনেতা গ্রেপ্তার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২৮ আগস্ট ২০২১  
মাদকসহ অভিনেতা গ্রেপ্তার

মাদকসহ ভারতীয় অভিনেতা গৌরব দীক্ষিতকে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

ভারতীয় সংবাদমাধ্যমে সূত্রে জানা গেছে, গত এপ্রিলে গৌরবের বাসায় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পাওয়া যায়। কিন্তু সেই সময় পুলিশের অভিযানের বিষয় টের পেয়ে পালিয়ে যান এই অভিনেতা ও তার বন্ধু। এরপর থেকে তাদের খোঁজ করছিল পুলিশ।

আরো পড়ুন:

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আবারো গৌরবের বাসায় তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক এমডি ও চরস পেয়েছে এনসিবি। পাশাপাশি এই অভিনেতাকে গ্রেপ্তারও করা হয়েছে।

‘সীতা অউর গীতা’ টিভি সিরিয়ালে অভিনয় করে বিশেষ পরিচিতি পেয়েছেন গৌরব। পাশাপাশি ‘হ্যাপি ভাগ যায়েগি’, ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’, ‘দাহেক: অ্যা রেস্টলেস মাইন্ড’ সিনেমায় দেখা গেছে তাকে।

জানা গেছে, রিয়েলিটি শো ‘বিগ বস সেভেন’ প্রতিযোগী ও অভিনেতা এজাজ খানকে জিজ্ঞাসাবাদের পর গৌরবের বিষয়ে তথ্য পায় এনসিবি। এর আগে গত মার্চে মাদক মামলায় এজাজকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়