ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এফডিসিতে কী করছেন শুভ

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ২৮ আগস্ট ২০২১   আপডেট: ১৫:৩৫, ২৮ আগস্ট ২০২১
এফডিসিতে কী করছেন শুভ

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়ক আরিফিন শুভ। দীর্ঘদিন তাকে এফডিসিতে দেখা যায়নি। হঠাৎ করেই আজ এফডিসির মান্না কমপ্লেক্সের সামনে দেখা গেলো এই নায়ককে।

খোঁজ নিয়ে জানা যায়, শুটিংয়ের জন্যই তার এফডিসিতে আসা। তবে সিনেমার শুটিংয়ে অংশ নিতে নয়, একটি বিজ্ঞাপনের শুটিং করতেই দীর্ঘদিন পর এফডিসিতে এই নায়ক। 

সকাল থেকেই আদনান আল রাজীবের পরিচালনায় নতুন একটি বিজ্ঞাপন চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন আরিফিন শুভ। ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য বডি ট্রান্সফরমেশনের সময় পাওয়া চোটের প্রভাবে দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন শুভ। এরপর টানা তিন সপ্তাহ থেরাপি নিয়েছেন। যে কারণে তাকে বাইরে দেখা যায়নি। সুস্থ হয়েই শুটিংয়ে ফিরলেন তিনি। 

এদিকে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ‘নূর’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন শুভ। অভিনয়ের পাশাপাশি শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন তিনি। ঢাকার বাইরে এর দৃশ্যধারণ হবে বলে জানান এই নায়ক। 

সর্বশেষ গত এপ্রিলে মুম্বইয়ে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। বাকি অংশের শুটিং অক্টোবরে শুরু হবে বলে জানিয়েছেন শুভ।

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়