ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লুডু মাস্টার অপু

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ২৮ আগস্ট ২০২১   আপডেট: ১৭:০৮, ২৮ আগস্ট ২০২১
লুডু মাস্টার অপু

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু নিয়মিত নাটকে অভিনয় করেন। এরই ধারাবাহিকতায় তিনি এবার ‘লুডু মাস্টার’ নাটকে অভিনয় করবেন। মাহফুজ ইসলামের পরিচালনা ও চিত্রনাট্যে এ নাটকের মূল চরিত্রে দেখা যাবে তাকে।

সম্প্রতি পুবাইলে পনিরের বাড়িতে নাটকটির দৃশ্যধারণ করা হয। এ নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মুকিত জাকারিয়া, শাকিলা আক্তার, কেয়া মনি, হারুন রশিদ, শেখ স্বপ্না, বাদল, আনোয়ার হোসেন, ইমরান হাসু, প্যারিসসহ অনেকে।  

নাটক প্রসঙ্গে মাহফুজ ইসলাম বলেন, ‘অনেক দিন ধরে লুডু মাস্টার নাটকের প্রস্তুতি নিচ্ছিলাম। অবশেষে কাজটি সম্পন্ন করেছি। কাজটিও ভালো হয়েছে। নাটকটিতে একটি টাইটেল সং রাখা হয়েছে।’ 

নৈনামিক প্রোডাকশন্স প্রেজেন্ট গালিব হাসানের প্রযোজনায় নাটকটি এসএ টিভিতে প্রচার করা হবে বলে এর নির্মাতা জানান। 

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়