ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুরন্ত কৈশোরের গল্প বলবে তারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ২৯ সেপ্টেম্বর ২০২১  
দুরন্ত কৈশোরের গল্প বলবে তারা

বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামে অবস্থিত নয়নতারা বিদ্যালয়। এখানে ছেলেমেয়েরা একসঙ্গে পড়াশোনা করে। পাঠ্যসূচীও অন্যান্য স্কুল থেকে একটু আলাদা। হোস্টেলে থাকা ছেলেদের মধ‌্যে রুদ্র, রবি, তোতা ও মামুনকে সবাই চেনে। আর মেয়েদের হোস্টেলে সবার থেকে আলাদা সাকী ও আনিকা।

এই ছয় বন্ধু সবকিছুতে এগিয়ে থাকায় ওদের নাম হয় ‘সুপার সিক্স’। ছয় বন্ধুর স্কুলজীবনের নানা ঘটনা ও প্রতিযোগিতার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘নয়নতারা বিদ্যালয়’। ৩০ পর্বের এই শিশুতোষ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু। আগামী ১ অক্টোবর থেকে প্রতিদিন দুপুর আড়াইটা ও রাত ৮টায় দুরন্ত টিভিতে প্রচার হবে নাটকটি।

আরো পড়ুন:

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে—উনাইসা তিজান খান, নীল স্রোতস্বিনী, অরিঘ্ন অর্ঘ, সানান এ কাউসার বাস্তব, আলী আবদুল্লাহ্ দাইয়ান ভুঁইয়া, সাদমান সাঈদ মাহির, মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত, তানসী মাসুদ, আহনাফ ইথিকা মৌন, খায়রুল আলম সবুজ, সাজু খাদেম, মায়মুনা ফেরদৌস মম, সানজিদা মিলা, হাসনাত রিপন, সুজন হাবিব ও এস এম আশরাফুল আলম প্রমুখ।

এ নাটক নিয়ে আশা ব‌্যক্ত করেছেন দুরন্ত টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার। তিনি বলেন, ‘কিশোর বয়সের প্রায় প্রতিটি ছেলে-মেয়ের স্কুলজীবনের গল্প উঠে এসেছে এই নাটকে। সহপাঠীদের ভেতর বন্ধুত্ব, ছোটখাটো মনোমালিন্য, প্রতিযোগিতা এসব মিলিয়ে সুন্দর একটি কাহিনি নিয়ে সাবলীলভাবে এগিয়েছে নাটকটি। আশা করছি, নাটকটি ছোট-বড় সবারই ভালো লাগবে।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়