ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্ঘটনার কবলে ‘বাচপান কা পেয়ার’খ্যাত সহদেব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১১:৩৪, ২৯ ডিসেম্বর ২০২১
দুর্ঘটনার কবলে ‘বাচপান কা পেয়ার’খ্যাত সহদেব

দুর্ঘটনার কবলে ‘বাচপান কা পেয়ার’খ্যাত সহদেব দির্দা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বাবার সঙ্গে বাইকে করে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে। সহদেবের মাথায় হেলমেট ছিল না। তাদের বাইকটি রাস্তায় পিছলে গেলে দু’জনই পড়ে যান। সহদেবের বাবা মাথায় সামান্য চোট পান। কিন্তু গুরুতর আহত হয়েছেন ১০ বছরের এই বালক।

আরো পড়ুন:

পরবর্তী সময়ে তাকে অচেতন অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জগদলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।

জনপ্রিয় র‌্যাপার বাদশা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সহদেবের পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখছি। সে এখন অচেতন। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি তার পাশে আছি। আপনাদের সকলের প্রার্থনা প্রয়োজন।’

ভারতের ছত্তিশগড়ের সুকমা এলাকার ছিনগড় ব্লকের বাসিন্দা সহদেব। স্কুলের শিক্ষকের সামনে ‘জানে মেরি জানেমান বাচপান কা পেয়ার’ গানটি গেয়ে রীতিমতো তারকা বনে গেছে এই বালক। পরবর্তী সময়ে এই গানের মিউজিক ভিডিও করেছে খ্যাতিমান র‌্যাপার বাদশা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়