ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

না ফেরার দেশে সালমানের ‘বীর’ সিনেমার প্রযোজক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ৩০ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৩:২৪, ৩০ ডিসেম্বর ২০২১
না ফেরার দেশে সালমানের ‘বীর’ সিনেমার প্রযোজক

সালমান খান অভিনীত ‘বীর’ সিনেমার প্রযোজক বিজয় গালানি আর নেই। বুধবার (২৯ ডিসেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ক্যানসার আক্রান্ত ছিলেন বিজয় গালানি। সম্প্রতি চিকিৎসার জন্য লন্ডন যান। সেখানেই মৃত্যুবরণ করেছেন এই প্রযোজক।

আরো পড়ুন:

বলিউডের সফল প্রযোজকদের একজন ছিলেন বিজয় গালানি। তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। এই প্রযোজকের প্রতি শোক জ্ঞাপন করছেন তার সহকর্মীরা।

‘বীর’ ছাড়াও ‘সূর্যবংশী’ (১৯৯২), ‘আচানক’ (১৯৯৮), ‘আজনবি’ (২০০১)সহ অসংখ্য জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা প্রযোজনা করেছেন তিনি। তার প্রযোজিত সর্বশেষ সিনেমা ‘দ্য পাওয়ার’। এতে অভিনয় করেন বিদ্যুৎ জামাল, শ্রুতি হাসান, জাকির হোসাইন, প্রতীক বাব্বর, যীশু সেনগুপ্ত প্রমুখ। গত জানুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় এটি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়