ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইলিয়াস চুল ধরে মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে: সুবাহ

প্রকাশিত: ১৬:২৭, ৩০ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৬:৩৫, ৩০ ডিসেম্বর ২০২১
ইলিয়াস চুল ধরে মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে: সুবাহ

সম্প্রতি অনেকটা গোপনেই বিয়ে করেন কণ্ঠশিল্পী ইলিয়াস ও অভিনয়শিল্পী শাহ হুমায়রা সুবাহ। বিয়ের কিছুদিন যেতেই তাদের সম্পর্কের অবনতি ঘটে। মাস না যেতেই ভাঙনের সুর বাজছে তাদের সংসারে। দুজনই থানায় পাল্টাপাল্টি জিডি করেছেন।

গতকাল রাতে সুবাহ বনানী থানায় সাধারণ ডায়েরি করেন। যার নাম্বার ২৫১৬। জিডিতে সুবাহ উল্লেখ করেছেন তাকে চুল ধরে কিল-ঘুষি-লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে ইলিয়াস। পরে সে মামলার ভয় দেখায়।

সাধারণ ডায়েরি করলেও সুবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চান না জানিয়ে বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে আমি সাধারণ ডায়েরি করেছি।’ যদিও ইলিয়াস বিচ্ছেদের পথেই হাঁটছেন। 

সুবাহ ও ইলিয়াস দুজনই পরস্পরের বিরুদ্ধে  অভিযোগ করেছেন।  ‘সম্মানহানি, নিজেকে আঘাত করে নারী নির্যাতন মামলার ভয় এবং জীবনের নিরাপত্তাহীনতার বিষয়টি উল্লেখ করে ইলিয়াস সুবাহ’র বিরুদ্ধে রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। তার জিডি নাম্বার ১৬২২।

করিনের সঙ্গে ইলিয়াসের সর্ম্পকের জের ধরেই তাদের সর্ম্পকে ফাটল ধরে বলে জানান সুবাহ। গত ১ ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুবাহ ২০১৯ সালে রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমার কাজ শুরু করেন। এরপর একে একে ছয়টি চলচ্চিত্রে কাজ করেন সুবাহ। যদিও এখন পর্যন্ত তার কোনো ছবিই মুক্তি পায়নি।

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়