ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গান ও জীবনের অজানা গল্প শোনাবেন মিলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ২৫ জানুয়ারি ২০২২  
গান ও জীবনের অজানা গল্প শোনাবেন মিলা

সংগীতশিল্পী মিলা ইসলাম খুব কম সময়ের মধ্যে শ্রোতাদের পছন্দের তালিকায় জায়গা করে নেন। ২০১৭ সালের মে মাসে পারিবারিকভাবে বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু দাম্পত্য কলহের জেরে গান থেকে অনেকটাই দূরে চলে যান এই ‘রকস্টার’। ব্যক্তিগত জীবনের খারাপ সময় কাটিয়ে আবারো পুরোনো রূপে ফিরেছেন এই শিল্পী।

সম্প্রতি বেশ কয়েকটি কনসার্টে পাওয়া গেছে পপস্টার মিলাকে। তবে টেলিভিশন অনুষ্ঠানে তাকে সেভাবে দেখা যায়নি। এবার বাংলাভিশনের ‘মিউজিক ক্লাব’-এ গাইবেন তিনি। শুধু পরিবেশনাই নয়, মিলা কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও।

আরো পড়ুন:

সাধারণত টিভি শো করেন না মিলা। তা জানিয়ে এই গায়িকা বলেন, ‘অনেক দিন পর স্টুডিও লাইভ করছি। কতদিন, ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। ব্যাক টু ব্যাক ৫-৬টা স্টেজ শো করলাম। আমি সাধারণত টিভিতে শো করি না। স্পেশাল অকেশনে করা হয়। তবে এবার করছি।’

করোনা প্রকোপ বেড়ে গেছে। মিলার টিমের এক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাই এ শো নিয়েও অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। মিলা বলেন, ‘এই শোটাও হয়তো করা হতো না। কারণ করোনায় আক্রান্ত হয়েছেন আমাদের ড্রামার। তাই এটা ক্যানসেল করতে চেয়েছিলাম। পরে দেখি প্রমো প্রচার হয়ে গেছে। আর প্রচুর রেসপন্স পেলাম। তাই নতুন ড্রামার নাইমকে নিয়ে আগামীকাল (২৬ জানুয়ারি) লাইভে আসছি।’

সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে মিলার সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। আগামী ২৬ জানুয়ারি রাত ১১টা ২৫ মিনিটে শোটি বাংলাভিশনে প্রচার হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়