ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রাক্তন মিস ইউএসএ’র আত্মহত্যা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ৩১ জানুয়ারি ২০২২   আপডেট: ১৪:০৮, ৩১ জানুয়ারি ২০২২
প্রাক্তন মিস ইউএসএ’র আত্মহত্যা

ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন প্রাক্তন মিস ইউএসএ চেসলি ক্রিস্ট। রোববার (৩০ জানুয়ারি) সকালে বিলাসবহুল বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। নিউ ইর্য়ক পোস্ট এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, নিউ ইর্য়কের ম্যানহাটনে অবস্থিত ৬০তলা বিলাসবহুল একটি ভবনের নবমতলায় বসবাস করতেন চেসলি। রোববার সকাল সোয়া ৭টায় (স্থানীয় সময়) ভবনটির পাশের রাস্তায় মৃত অবস্থায় তাকে পাওয়া যায়।

আরো পড়ুন:

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘ভবনটির নবমতলায় থাকতেন চেসলি। ২৯তলার টেরেসে তাকে শেষবার দেখা যায়। আর এসময় সেখানে তিনি একাই ছিলেন। মৃত্যুর আগে চেসলি একটি নোট রেখে গেছেন।’

১৯৯১ সালের ২৮ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের জ্যাকসনে জন্মগ্রহণ করেন চেলসি। ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। পাশাপাশি এক্সট্রা টিভিতে এক বিনোদনমূলক অনুষ্ঠানের সংবাদদাতা হিসেবে কাজ করতেন ক্রিস্ট।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়