ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মা হারালেন অভিনেত্রী শামীমা তুষ্টি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ৩১ জানুয়ারি ২০২২   আপডেট: ১৯:১৬, ৩১ জানুয়ারি ২০২২
মা হারালেন অভিনেত্রী শামীমা তুষ্টি

মায়ের সঙ্গে শামীমা তুষ্টি

মা হারালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শামীমা তুষ্টি। সোমবার (৩১ জানুয়ারি) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তুষ্টির মা মাকসুদা ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। এসব তথ্য নিশ্চিত করেছেন শামীমা তুষ্টি।

মায়ের মত্যুর খবর জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন শামীমা তুষ্টি। এতে তিনি লিখেন, ‘মা চলেই গেলো...মা।’ শামীমা তুষ্টির বর মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম বলেন—‘আমার শাশুড়ি আজ ভোরে মারা গেছেন। আল্লাহ তাকে জান্নাত দান করুন।’

আরো পড়ুন:

আজ বাদ জোহর পুরাতন ডিওএইচএস মসজিদ প্রাঙ্গণে তুষ্টির মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে ঢাকার খিলগাঁওয়ের একটি কবরস্থানে দাফন করা হয়েছে।

প্রায় এক বছর ধরে কিডনি ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তুষ্টির মা। অনেক দিন আইসিইউ ও সিসিইউতে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল আর বাসা—এভাবে দীর্ঘ দিন কাটিয়েছেন এই অভিনেত্রী। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে পরপারে পাড়ি জমালেন তুষ্টির মা।

এদিকে তুষ্টির সহকর্মীরা সমবেদনা জানিয়েছেন তাকে। অভিনেতা সাজু খাদেম বলেন, ‘আমাদের প্রিয় বন্ধু অভিনেত্রী তুষ্টির মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘আজ খালাম্মা চলে গেলেন। চোখে ভাসছে তার সুন্দর হাসি। তুমি কন্যা হিসেবে অনেক করেছো। তুমি লক্ষ্মী একটা মেয়ে। মা চলে গেলে কী বলতে হয় জানি না। শুধু জানি, পরপারে যেন শান্তিতে থাকেন তিনি। অনেক প্রার্থনা খালাম্মার জন্য।’

এছাড়া অভিনেতা ফারুক আহমেদ, সুজাত শিমুল, ঈশিকা খান, সাঈদ বাবুসহ অনেকে ফেসবুকে মন্তব্য করে সমবেদনা জানিয়েছেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়