ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অফিস পলিটিক্সে নিয়ে ‘মেঘবেলা’

প্রকাশিত: ১৭:২২, ১৪ মে ২০২২  
অফিস পলিটিক্সে নিয়ে ‘মেঘবেলা’

শাহেদ অফিসে বড় পদে প্রমোশন পান। অন্য কর্মকর্তা শতাব্দী এতে মন খারাপ করেন। তাকে বিপদে ফেলার জন্য নানান পরিকল্পনা করতে থাকেন। বসের কাছে অবস্থান খারাপ করার জন্য নেতিবাচক কথা বলে।

অফিস পলিটিক্সের ফাঁদে পরে শাহেদ। অন্য দিকে তার ভালোবাসার মানুষকে নিয়ে পরিবারে শুরু হয় নানা ঘটনা।- এভাবেই পারিবারিক ভালোবাসা, প্রেমে বিচ্ছেদ, অফিসের পলিটিক্স’সহ নানান বিষয় নিয়ে এগিয়ে যায় ‘মেঘবেলা’ ধারাবাহিক নাটকের গল্প।

আহমেদ শাহাবুদ্দিন-এর রচনা ও ইসমত আরা চৌধুরী শান্তি-এর পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ১১টা ২৫মিনিটে। আগামীকাল থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে এই ধারাবাহিক নাটক।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরিফ খান, শতাব্দী ওয়াদুদ, তানিয়া বৃষ্টি, নাবিলা ইসলাম, দীপা খন্দকার, খালেকুজ্জামান, মাসুম আজিজ, শিল্পী সরকার অপু, শমু চৌধুরী, জয়শ্রী কর জয়া, মানস বন্দোপাধ্যায়, ঈশানা, ইমরোজ, নাফিজা নাফা, তানভীর তনু, রিফাত জাহান, আমিন আজাদ, খলিলুর রহমান কাদেরী, শিশুশিল্পী নব্য ও আরো অনেকে।

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়