ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মায়ের গান নিয়ে আসছেন সায়ীদ আবদুল মালিক

প্রকাশিত: ১৮:৪৬, ১০ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৮:৪৮, ১০ সেপ্টেম্বর ২০২২
মায়ের গান নিয়ে আসছেন সায়ীদ আবদুল মালিক

মা হচ্ছেন সৃষ্টিকর্তার সেরা উপহার। শুধু মা’ই পারে সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে। মায়ের ভালোবাসা অতুলনীয়। মা ছাড়া গোটা পৃথিবীই অন্ধকারে ঢাকা। মায়ের প্রতি গভীর ভালোবাসা নিয়ে এবার নতুন গান নিয়ে এলেন সাংবাদিক ও গীতিকার সায়ীদ আবদুল মালিক।

গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় শিশুশিল্পী সিফাত রিজওয়ান নাফি। এস এ কিরণের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।

গানের উল্লেখযোগ্য কথাগুলো হলো- ‘কত ছায়া কত মায়া দেখেছিগো মা/কোনো ছায়া কোনো মায়ায় মন তো ভরে না।’ গানটি আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ইউটিউবে টিউন বাংলা চ্যানেলে মুক্তি পাবে।

গানটি প্রসঙ্গে গীতিকার সায়ীদ আবদুল মালিক বলেন, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আর মায়ের প্রতি সন্তানের ভালোবাসা গানের পংক্তিতে তুলে ধরা হয়েছে। শব্দচয়নের সঙ্গে মেলোডির শৈল্পিক সমীকরণে গানটি হৃদয়গ্রাহী করে তোলার চেষ্টা করা হয়েছে। শ্রোতারা একটি ভিন্ন স্বাদের গান পাবে বলে আশা প্রকাশ করছি।

সঙ্গীতায়োজক মুশফিক লিটু বলেন, সব ধরনের গানই আমার প্রিয়। তবে মায়ের গানের বিষয়টা একটু অন্যরকম। পৃথিবীর সব সন্তানের কাছেই মায়ের গান মানেই অন্যরকম আবেগ অনুভূতির বিষয়। এই গানের কথাগুলো এতটাই হৃদয়গ্রাহী যে, সঙ্গীতায়োজন করতে গিয়ে আমি আবেগাপ্লুত হয়ে পড়েছি। আর শিশুশিল্পী সিফাত রিজওয়ান নাফিও দরদ দিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছে। আশা করছি গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হবে।

/রাহাত/

সর্বশেষ

পাঠকপ্রিয়