ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মনোনয়ন পেতে আওয়ামী লীগ কার্যালয়ে নায়িকা মাহি

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২৯ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৭:১৮, ২৯ ডিসেম্বর ২০২২
মনোনয়ন পেতে আওয়ামী লীগ কার্যালয়ে নায়িকা মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি এখন বেশি মনোযোগী সংসার আর রাজনীতি নিয়ে। সম্প্রতি রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হতে চান এই নায়িকা। এ জন্য তিনি গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগও শুরু করেছেন। 

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে মনোনয়ন কিনতে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে উপস্থিত হন তিনি।

এর আগে মাহিয়া মাহি বলেন, রাজশাহীতে আমার বাড়ি হলেও চাঁপাইনবাবগঞ্জেও আমাদের বাড়ি রয়েছে। এই দুই জেলার মানুষ ইতোমধ্যে আমাকে আপন করে নিয়েছে।ঠিক তেমনই তাদের প্রতিও রয়েছে আমার ভালোবাসা। আমি মানুষের সেবা করতে চাই। এই অঞ্চলের মানুষ চায়, আমি নির্বাচনে অংশ নেই এবং আমি তাদের পাশে থাকি।

মাহির স্বামী রাকিব সরকার গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। রাকিব সরকারের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে মাহিয়া মাহি বলেন, এখন তার ইচ্ছা নেই। ভবিষ্যতে হয়তো গাজীপুর থেকেই তাকে নির্বাচনে দেখতে পাবেন।

আওয়ামী লীগের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, যদি আমি আওয়ামী লীগের প্রতীক না পাই, তাহলে দলের জন্য কাজ করে যাবো। তবুও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব না। 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়