ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শাকিব খানের ‘মায়া’ করছেন না পূজা চেরি 

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১২:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
শাকিব খানের ‘মায়া’ করছেন না পূজা চেরি 

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পান ‘মায়া’ সিনেমার জন্য। হিমেল আশরাফের পরিচালনায় এতে শাকিব খানের বিপরীতে পূজা চেরির অভিনয়ের কথা শোনা যাচ্ছিল। 

তবে পূজা জানিয়েছেন সিনেমাটি তিনি করছেন না। ফেসবুক পোস্টে এই নায়িকা এ প্রসঙ্গে লিখেছেন: ‘বেশ কিছু অনলাইন-এ দেখছি, মায়া সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সাথে কোন প্রকার চুক্তি হয় নাই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিক ভাবে আমার সাথে কথা বলেছিল। কিন্তু, আমি মায়া সিনেমাটি করছি না। যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করবো, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আশা করি বিষয়টি এখানেই শেষ হবে।’

দীর্ঘদিন ধরে 'মায়া' সিনেমার শুটিং শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শুটিং ফ্লোর পর্যন্ত গড়ায়নি। সিনেমাটি শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মাণ করা হবে। 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়