ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উর্বশীকে ৪ কোটি টাকা মূল্যের কেক উপহার, দাবি হানি সিংয়ের

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ২৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৯:৪২, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
উর্বশীকে ৪ কোটি টাকা মূল্যের কেক উপহার, দাবি হানি সিংয়ের

বলিউডের আলোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলাকে কয়েক কোটি টাকা মূল্যের সোনার তৈরি কেক উপহার দিলেন ভারতের জনপ্রিয় র‌্যাপার হানি সিং। রোববার (২৫ ফেব্রুয়ারি) উর্বশীর জন্মদিন। এ উপলক্ষে বিশেষ উপহারটি দিয়েছেন হানি সিং।

ব্যয়বহুল কেক উপহার দেওয়ার কারণ ব্যাখ্যা করে হানি সিং বলেন, ‘আমার মতে, উর্বশীর মতো গ্লোবাল সুপারস্টার রাজকীয় ট্রিট প্রাপ্য। যার কারণে এই বিশেষ কেকটি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিই। কেকটির মূল্য ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৯৬ লাখ টাকা)। সহ-অভিনেতার জন্য সবচেয়ে বিশেষ জিনিস হিসেবে এটি ইতিহাস হয়ে থাক।’

আরো পড়ুন:

‘সত্যিকার অর্থে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী উর্বশী, এ কথা আমি বহুবার বলেছি। সে সবচেয়ে সুন্দরী বলেই আমি আমার ‘লাভ ডোজ’ গানে তাকে কাস্ট করেছিলাম। এটি ব্যাপকভাবে সফল হয়েছিল। এজন্য এখনো ভক্তরা আরো বেশি কিছু প্রত্যাশা করেন। শিল্পী হিসেবে উর্বশীর বেড়ে উঠা দেখেছি এবং এখনো দেখছি; সে গ্লোবাল সুপারস্টার।’ বলেন হানি সিং।

হানি সিংয়ের দেওয়া সোনার কেকের সঙ্গে তোলা ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন উর্বশী। ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, ‘‘২৪ ক্যারেটের সোনার কেক। ‘লাভ ডোজ টু’-এর সেটে জন্মদিন উদযাপন। ধন্যবাদ হানি সিং।’’  

তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়