ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সস্ত্রীক অস্কারজয়ী অভিনেতার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ২৭ ফেব্রুয়ারি ২০২৫  
সস্ত্রীক অস্কারজয়ী অভিনেতার মরদেহ উদ্ধার

স্ত্রীর সঙ্গে জিন হ্যাকম্যান

অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটনি আরাকাওয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সান্তা ফের বাড়ি থেকে হ্যাকম্যান-বেটনির মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। যথাক্রমে তাদের বয়স হয়েছিল ৯৫ ও ৬৩ বছর। দ্য নিউ ইর্য়ক পোস্ট এ খবর প্রকাশ করেছে।  

সান্তা ফে কান্ট্রি শেরিফের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, হ্যাকম্যান-বেটনির কুকুরও মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অপরাধের কোনো আলামত পাওয়া যায়নি।

আরো পড়ুন:

১৯৩০ সালের ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান বার্নার্দিনো শহরে জন্মগ্রহণ করেন হ্যাকম্যান। নানা শহর ঘুরে তাদের পরিবার ইলিনয়ের ড্যানভিলে স্থায়ী হয়। ছোটবেলায়ই হ্যাকম্যান অভিনেতা হওয়ার সিদ্ধান্ত নেন। ১৯৫৬ সালে ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনা প্লেহাউসে যোগ দেন, সেখানেই তার সঙ্গে দেখা হয় ডাস্টিন হফম্যানের। ক্যারিয়ারের শুরুর দিকে মঞ্চ আর টিভিতে প্রচুর কাজ করেন হ্যাকম্যান। যদিও তখন তারকা হয়ে ওঠেননি।

‘লিলিথ’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘরে হ্যাকম্যানের। ১৯৬৭ সালে আর্থার পেনের ‘বনি অ্যান ক্লাইড’ সিনেমায় পার্শ্ব-চরিত্রে অভিনয়ের জন্য অস্কার মনোনয়ন পান। ১৯৭০ সালে ‘আই নেভার স্যাং ফর মাই ফাদার’ চলচ্চিত্রের জন্য পার্শ্ব অভিনেতা হিসেবে দ্বিতীয়বার অস্কার মনোনয়ন পান। এরপরই আসে সেই বিখ্যাত সিনেমা ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’। ১৯৭১ সালে মুক্তি পাওয়া জিমি পপাই ডয়েল চরিত্রে অভিনয় করে দুনিয়াজুড়ে খ্যাতি লাভ করেন। উইলিয়াম ফ্রিডকিনের সিনেমাটির জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার পুরস্কার পান হ্যাকম্যান।

দু্বার অস্কারজয়ী হ্যাকম্যানকে গত শতকের সেরা অভিনেতাদের একজন মনে করা হয়। রবার্ট ডি নিরো, আল পাচিনো, ডাস্টিন হফম্যানের সঙ্গে হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকার একজন ছিলেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়