ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জনপ্রিয় প্লেব্যাক গায়িকার আত্মহত্যার চেষ্টা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৫ মার্চ ২০২৫   আপডেট: ১১:৩০, ৫ মার্চ ২০২৫
জনপ্রিয় প্লেব্যাক গায়িকার আত্মহত্যার চেষ্টা

কল্পনা

আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় প্লেব্যাক গায়িকা কল্পনা রাঘবেন্দ্রর। গত ২ মার্চ হায়দরাবাদের নিজামপেটের বাসায় ঘুমের ওষুধ খেয়ে এমন পদক্ষেপ নেন এই শিল্পী। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, কল্পনাকে অচেতন অবস্থায় তার বাসায় পাওয়া যায়। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তবে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।  

আরো পড়ুন:

কল্পনা টানা দুই দিন অ্যাপার্টমেন্টের দরজা না খোলার ব্যাপারটি লক্ষ্য করেন সিকিউরিটি গার্ড। এরপর খবরটি কল্পনার প্রতিবেশিদের জানান। দ্রুত তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে কল্পনাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। ঘটনার সময়ে কল্পনার স্বামী চেন্নাইয়ে ছিলেন, খবর পেয়ে তিনিও হায়দরাবাদে ফিরেছেন। তবে কী কারণে আত্মহত্যার চেষ্টা করেন কল্পনা, তা জানা যায়নি।

বিখ্যাত প্লেব্যাক গায়ক টিএস রাঘবেন্দ্রর মেয়ে কল্পনা। মাত্র পাঁচ বছর বয়সে সংগীত ক্যারিয়ার শুরু করেন। ২০১০ সালে স্টার সিঙ্গার মালায়ালামে অংশ নিয়ে বিজয়ী হন। এই বিজয়ের পর ইলাইয়ারাজা এবং এআর রহমানসহ অনেক বিখ্যাত সুরকারের সঙ্গে কাজ করার সুযোগ পান কল্পনা।

দীর্ঘ সংগীত ক্যারিয়ারে বিভিন্ন ভাষার ১ হাজার ৫০০ টির বেশি গানে কণ্ঠ দিয়েছেন ৪৪ বছরের কল্পনা।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়