ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আমাকে সাহায্য করুন: সোহানা সাবা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ৬ মার্চ ২০২৫   আপডেট: ১৬:৩৮, ৬ মার্চ ২০২৫
আমাকে সাহায্য করুন: সোহানা সাবা

সোহানা সাবা

অভিনয়ে খুব বেশি দেখা যায় না সোহানা সাবাকে। সর্বশেষ ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকার কারণে সমালোচনার মুখে পড়েন। এবার এই গ্রুপ বন্ধের জন্য সাহায্য চাচ্ছেন এই অভিনেত্রী।

শিল্পীদের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’। এটি তৈরি হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে। সেখানে যুক্ত ছিলেন শোবিজের একদল শিল্পী, যারা অবস্থান নিয়েছিলেন শেখ হাসিনা সরকারের পক্ষে। সেই দলেরই একজন অভিনেত্রী সোহানা সাবা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিপাকে পড়েন ‘আলো আসবেই’ গ্রুপের শিল্পীরা। অনেকেই আবার গা ঢাকা দিয়েছেন। অনেকেই ধরে নিয়েছিলেন— সমালোচনার মুখে গ্রুপটি বন্ধ করে দেওয়া হয়েছে! তবে তা হয়নি।

আরো পড়ুন:

এ বিষয়ে সোহানা সাবা জানান, এই গ্রুপ থেকে অটো ইনভাইটেশন যাচ্ছে। এটি বন্ধ করতে সবার সাহায্য চান তিনি।

সোহানা সাবার কথায়, “আমার ফেসবুক থেকে অনেকের কাছে ইনভাইটেশন যাচ্ছে যে, আলো আসবেই গ্রুপের জন্য। এটা কীভাবে যাচ্ছে, আমি জানি না। আমাকে সাহায্য করুন, প্রথমে জানান আমি কীভাবে গ্রুপটা বন্ধ করতে পারি। ইনভাইটেশন যে যাচ্ছে, এটা আমি দিচ্ছি না, কিন্তু এটা যাচ্ছে।”

‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন ছিলেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। তা ছড়াও শোবিজের অনেক তারকা এই গ্রুপে যুক্ত ছিলেন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়