ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আইফা ডিজিটালে সেরা কৃতি-বিক্রান্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ৯ মার্চ ২০২৫   আপডেট: ১৪:২৬, ৯ মার্চ ২০২৫
আইফা ডিজিটালে সেরা কৃতি-বিক্রান্ত

পুরস্কার হাতে কৃতি স্যানন ও বিক্রান্ত ম্যাসি

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ড। ভারতের জয়পুরে বসেছে এবারের আসর। গতকাল ছিল প্রথম দিন। প্রথম রাতে অনুষ্ঠিত হয় ডিজিটাল অ্যাওয়ার্ডস। ওটিটি ফিল্ম, সিরিজ ও অভিনয়শিল্পীদের পুরস্কৃত করা হয়।

আইফা ডিজিটালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কৃতি স্যানন ও সেরা অভিনেতার ট্রফি জিতেছেন বিক্রান্ত ম্যাসি। চলুন জেনে নিই কারা হলেন এবারের আইফা ডিজিটাল অ্যাওয়ার্ড বিজয়ী— 

আরো পড়ুন:

সেরা সিনেমা: অমর সিং চমকিলা
সেরা পরিচালক: ইমতিয়াজ আলী (অমর সিং চমকিলা)     

সেরা অভিনেত্রী (চলচ্চিত্র): কৃতি স্যানন (দো পাত্তি)
সেরা অভিনেতা (চলচ্চিত্র): বিক্রান্ত ম্যাসি (সেক্টর ৩৬) 

সেরা পার্শ্ব অভিনেত্রী (চলচ্চিত্র): অনূপ্রিয়া গোয়েনকা (বার্লিন)
সেরা পার্শ্ব অভিনেতা (চলচ্চিত্র): দীপক ডোব্রিয়াল (সেক্টর ৩৬)
সেরা মৌলিক গল্প (চলচ্চিত্র): কনিকা ঢিলো (দো পাত্তি) 

সেরা সিরিজ: পঞ্চায়েত থ্রি
সেরা অভিনেত্রী (সিরিজ): শ্রেয়া চৌধুরী (বন্দিশ বান্ডিটস)
সেরা অভিনেতা (সিরিজ): জিতেন্দ্র কুমার (পঞ্চায়েত থ্রি)
সেরা পরিচালক (সিরিজ): দীপক কুমার মিশ্র (পঞ্চায়েত থ্রি) 

সেরা পার্শ্ব অভিনেত্রী (সিরিজ): সানজিদা শেখ (হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার)
সেরা পার্শ্ব অভিনেতা (সিরিজ): ফয়সাল মালিক (পঞ্চায়েত থ্রি)
সেরা মৌলিক গল্প (সিরিজ): কোটা ফ্যাক্টরি থ্রি 

তথ্যসূত্র: ইন্ডিয়া টিভি

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়