ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মা-বাবা হলেন তারকা দম্পতি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ১৬ এপ্রিল ২০২৫   আপডেট: ২১:০২, ১৬ এপ্রিল ২০২৫
মা-বাবা হলেন তারকা দম্পতি

এ ছবি পোস্ট করে বাবা-মা হওয়ার খবর দেন জহির-সাগরিকা (ডানে)

বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগে পুত্রসন্তানের মা হয়েছেন। ভারতের সাবেক ক্রিকেটার জহির খান-সাগরিকা দম্পতির এটি প্রথম সন্তান। বুধবার (১৬ এপ্রিল) ইনস্টাগ্রামে এই সুখবর ভক্ত-অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা দম্পতি।

জহির ও সদ্যোজাত সন্তানের সঙ্গে নিজের ছবি পোস্ট করে ‘চাক দে ইন্ডিয়া’খ্যাত অভিনেত্রী সাগরিকা লেখেন, “ভালোবাসা, কৃতজ্ঞতা ও সৃষ্টিকর্তার আশীর্বাদের সঙ্গে আমরা আমাদের প্রিয় ছোট্ট শিশু, ফতেহসিং খানকে স্বাগত জানাচ্ছি।” 

আরো পড়ুন:

তারপর থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন তারকা দম্পতি। শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের সাবেক ক্রিকেটার সচিন টেন্ডুলকার, সুরেশ রায়না, আকাশ চোপড়া, আর পি সিং। তাছাড়াও অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ, আথিয়া শেঠি, অভিনেতা সুনীল শেঠি, বীর পাহাড়িয়া প্রমুখ। 

২০১৭ সালের নভেম্বরে বিয়ে করেন সাগরিকা-জহির। বিয়ের ৮ বছর পর প্রথম সন্তানের মা-বাবা হলেন তারা। তবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর গোপন রেখেছিলেন তারা।

২০০৭ সালে ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন সাগরিকা। সিনেমাটি মুক্তির পর আলোচনায় আসেন। এরপর বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হন। এরপরে তার ক্যারিয়ার আর সেভাবে আগায়নি। ২০১২ সালে ইমরান হাশমির বিপরীতে ‘রাশ’ সিনেমায় অভিনয় করেন। সবশেষ ‘ফুটফেয়ারি’ সিনেমায় দেখা যায় তাকে। ২০২০ সালে মুক্তি পায় এটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়