ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অপুকে ধর্ম নিয়ে মিথ্যা না বলার আহ্বান জয়ের

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ৩১ মে ২০২৫   আপডেট: ১১:১৪, ৩১ মে ২০২৫
অপুকে ধর্ম নিয়ে মিথ্যা না বলার আহ্বান জয়ের

অপু বিশ্বাস, শাহরিয়ার নাজিম জয়

অপু বিশ্বাসের জীবনের গল্পের একটি বড় অংশ দখল করে আছেন শাকিব খান। প্রথমত পেশাগত কারণে, দ্বিতীয়ত ব্যক্তিগত কারণে। তবে বিগত কয়েক বছরে শাকিব খানের সঙ্গে অপুর দাম্পত্য নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তাদের প্রেমের গল্প ছাপিয়ে আলোচনায় এসেছে বিয়ে আর সন্তান।

শুরুতে অপুকে বিয়ে করার কথা পুরোপুরি গোপন রাখতে বলেছিলেন শাকিব খান। নায়কের ক্যারিয়ারের গ্রাফ তখন ক্রমে ওপরের দিকে। সে সময় মেনে নিয়েছিলেন অপু। কিন্তু ছেলে হওয়ার পর সব প্রকাশ্যে-গণমাধ্যমে জানিয়ে দেন নায়িকা। তারপর শাকিব অপুকে নিয়ে শুরু হয় তুমুল আলোচনা।

আরো পড়ুন:

সে সময় আলোচনায় এসেছিলো অপুর ধর্মীয় পরিচয়ও। অপু বলেছিলেন— ইসলাম ধর্ম গ্রহণ করে, নাম পাল্টে বিয়ে করেছেন তিনি। কিন্তু এরপরে আবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু জানিয়েছিলেন,  আসলে তিনি বরাবরই হিন্দু ধর্মের অনুসারী ছিলেন এবং ধর্ম পরিবর্তনের বিষয়ে মিথ্যা বলতে হয়েছিল ক্যারিয়ার এবং সন্তানের কথা ভেবে।

যে সাক্ষাৎকারে অপু বিশ্বাস এসব কথা বলেছিলেন, সেই সাক্ষাৎকারের সঞ্চালনায় ছিলেন দেশের আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

বিষয়টি নিয়ে ফের সংবাদ ও বিতর্ক তৈরি হতেই সামাজিক মাধ্যমে অপুর উদ্দেশ্যে জয় লিখেছেন, ‘‘প্রিয় অপু বিশ্বাস। ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না। ধর্ম নিয়ে মিথ্যে মানে তুমি একবার বিশ্বাস করছো আল্লাহকে। আরেকবার বলছো বিশ্বাস করো না। মুসলমান ভাই বোনেরা তোমার এই মিথ্যাতে কষ্ট পেয়েছে। একইভাবে তোমার ধর্মের মানুষও তাতে বিব্রত হয়েছে।’’

জয় আরও লিখেছেন, ‘‘ক্যারিয়ার স্বামী সন্তান সব কিছুকে ব্যালেন্স করতে গিয়ে তুমি যে মিথ্যার আশ্রয়টি নিয়েছো তা তোমাকে আশ্রয়হীন বানিয়ে দিয়েছে। তোমার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিৎ। ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া এই দুইটি বিষয়ই অনেক বড় মহত্ত্বের কাজ। তুমি মহৎ হও, অন্যরাও তোমার সাথে মহত্ত্বের পরিচয় দেবে।’’

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়