ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ২৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:৩৯, ২৯ অক্টোবর ২০২৫
বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং

অরিজিৎ সিং

দীর্ঘ নয় বছর পর ঢাকার মঞ্চে উঠতে চলেছেন ভারতীয় সংগীততারকা অরিজিৎ সিং। যার গানে প্রেম, বেদনা আর জীবনের গল্প মিলেমিশে একাকার—এবার সেই সুরে ভাসবে বাংলাদেশের শ্রোতারা। 

অরিজিৎ সিংয়ের কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন ও টিকিট টুমোরো। ইতোমধ্যে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে অরিজিৎ সিংয়ের বাংলাদেশে আসা নিয়ে প্রচারণা শুরু হয়েছে। 

আরো পড়ুন:

তবে কবে, কোথায় এবং কীভাবে এই কনসার্ট অনুষ্ঠিত হবে—তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আয়োজক প্রতিষ্ঠান শিগগির বিস্তারিত ঘোষণা দেবে বলে জানা গেছে।  

উল্লেখ্য, এর আগেও বাংলাদেশে এসেছিলেন অরিজিৎ সিং। সর্বশেষ তিনি ২০১৬ সালে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামের কনসার্টে পারফর্ম করেছিলেন ঢাকার আর্মি স্টেডিয়ামে।  

দেশের শ্রোতারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আবারো প্রিয় শিল্পীর কণ্ঠে ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’ কিংবা ‘গেরুয়া’ এর মতো গান সরাসরি শোনার জন্য।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়