ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরশের সঙ্গে প্রেমের গুঞ্জন উসকে দিলেন সুনেরাহ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:২৩, ২ ফেব্রুয়ারি ২০২৬
আরশের সঙ্গে প্রেমের গুঞ্জন উসকে দিলেন সুনেরাহ

পর্দার দৃশ্যে আরশ খান ও সুনেরাহ

এ সময়ের আলোচিত তারকা জুটি সুনেরাহ বিনতে কামাল ও আরশ খান। বেশ কিছু কাজ জুটি বেঁধে করেছেন তারা। অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই যুগল। যদিও এই গুঞ্জন উড়িয়ে দাবি করেছেন—“তারা সহকর্মী হিসেবে বন্ধু, এর বেশি কিছু নয়।” ফের যুগল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আলোচনার জন্ম দিলেন সুনেরাহ। 

সোমবার (২ ফেব্রুয়ারি) আরশ খানের জন্মদিন। এ উপলক্ষে গতকাল রাতে সুনেরাহ তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, গাড়ির পেছনের সিটে বসে সেলফিবন্দি হয়েছেন সুনেরাহ-আরশ।  

আরো পড়ুন:

এ ছবির ক্যাপশনে সুনেরাহ লেখেন, “শুভ জন্মদিন, স্বপ্নবাজ। তোমার দিনটি যেন তোমার মতোই বিশেষ হয়। এমন একজন মানুষকে খুঁজে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি, তিনি ভালোবাসতে জানেন, যত্ন নিতে জানেন এবং সবাইকে গুরুত্বপূর্ণ বলে অনুভব করাতে পারেন।” 

‘বিরতির পরে’ নাটকের দৃশ্যে আরশ ও সুনেরাহ


আরশের জন্য শুভকামনা জানিয়ে সুনেরাহ লেখেন, “তোমার সব পরিশ্রম ও নিষ্ঠা যেন তোমার প্রতিই বিশ্বস্ত থাকে। ভালোবাসা ও আশীর্বাদ রইল। সামনে আসা বছরটি তোমার জন্য সুন্দর ও সফল হোক।” সবকিছু ঠিক থাকলেও সুনেরাহর এই ক্যাপশন নিয়ে চর্চায় মেতেছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, “দুজনকে বেশ মানিয়েছে।” কেউ কেউ বলছেন, “অটুট থাকুক এই ভালোবাসা।” 

আরশ ও সুনেরাহ


মঞ্চ ও টেলিভিশন মিলিয়ে আরশের এক যুগের বেশি সময়ের ক্যারিয়ার। এই জার্নিতে একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি হয়ে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। তবে গত এক বছর ধরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সুনেরাহর সঙ্গে জুটি বেঁধে। কাজ করতে গিয়েই তাদের মাঝে তৈরি হয়েছে বন্ধুত্ব। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়