ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শবে বরাত, গুনাহ মাফ ও ভাগ্যলিপি নির্ধারণের মহিমান্বিত রাত: জায়েদ খান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২০:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত, গুনাহ মাফ ও ভাগ্যলিপি নির্ধারণের মহিমান্বিত রাত: জায়েদ খান

জায়েদ খান

পবিত্র শবে বরাত উপলক্ষে ধর্মীয় ভাবনায় নিজেকে যুক্ত করলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। ব্যক্তিগত জীবনে ধর্মীয় বিষয়ে সচেতন এই অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়ছোঁয়া একটি বার্তা শেয়ার করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে প্রার্থনায় শামিল হন। 

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে জায়েদ খান লেখেন, “আজ পবিত্র শবে বরাত। গুনাহ মাফ ও ভাগ্যলিপি নির্ধারণের মহিমান্বিত রাত। এই রাতে আল্লাহ অভিশপ্ত শ্রেণির গুনাহ ব্যতীত সমগ্র মানুষের গুনাহ ক্ষমা করে দেন। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমীন।” 

আরো পড়ুন:

অভিনেতার এই ধর্মীয় পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের দৃষ্টি কাড়ে। অসংখ্য মানুষ মন্তব্যে ‘আমীন’ লিখে দোয়া ও শুভেচ্ছা জানান। অনেকে আবার পবিত্র এই রাতের তাৎপর্য তুলে ধরে সবাইকে বেশি বেশি ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করার আহ্বান জানান। 

বলে রাখা ভালো, প্রতি বছর শবে-বরাত মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাত হিসেবে পালিত হয়। এ রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়