ঢাকা     মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আব্রাহাম ট্যাটু করাতে চায়, মুসলিম হিসেবে এটা কি ঠিক, প্রশ্ন অপুর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আব্রাহাম ট্যাটু করাতে চায়, মুসলিম হিসেবে এটা কি ঠিক, প্রশ্ন অপুর

পুত্র জয়ের সঙ্গে অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার আলোচিত প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের পুত্র জয়কে নিয়ে এ জুটির ভক্তদের আগ্রহের শেষ নেই! জয়ের একটি ইচ্ছাপূরণের বিষয়ে ভক্ত-অনুরাগীদের মতামত জানতে চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেওয়া স্ট্যাটাসে অপু বিশ্বাস লেখেন, “আব্রাহাম ট্যাটু করতে চাচ্ছে। একজন মুসলিম হিসেবে এটা কি সঠিক? প্লিজ কমেন্ট করবেন।” 

আরো পড়ুন:

অপুর প্রশ্নভিত্তিক পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই বিষয়টিকে মা হিসেবে স্বাভাবিক উদ্বেগ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিজেদের মতামত জানাচ্ছেন। 

পোস্টের কমেন্ট বক্সে ইতোমধ্যেই ভক্তরা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ বলছেন, বয়স কম হওয়ায় এখনই ট্যাটুর সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আবার ইসলাম ধর্মে শরীরে ট্যাটু আঁকা ঠিক নয় বলেও মত দিয়েছেন অনেকে।   

এদিকে, অপু বিশ্বাস বরাবরই ছেলে জয়কে নিয়ে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। কখনো ছেলের পড়াশোনা, কখনো খেলাধুলা, আবার কখনো পারিবারিক মুহূর্ত তুলে ধরে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। ফলে জয়ের যেকোনো বিষয় নিয়ে ভক্তদের আগ্রহও থাকে বেশি। 

উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় মিডিয়ায় বেশ জনপ্রিয়। বিভিন্ন সময় বাবা-মায়ের সঙ্গে ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে তাকে, যা দর্শকদের কাছে আলাদা ভালোবাসা পেয়েছে।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়