ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দুবাইয়ে আটকা পড়েছেন শাকিবের নায়িকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ১ মার্চ ২০২৬   আপডেট: ১৫:৫৪, ১ মার্চ ২০২৬
দুবাইয়ে আটকা পড়েছেন শাকিবের নায়িকা

সোনাল চৌহান ও শাকিব খান

ইরানের যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী ও শাকিব খানের নায়িকা সোনাল চৌহান। সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে ভারতের প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছেন ‘জান্নাত’খ্যাত এই অভিনেত্রী।   

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে সোনাল চৌহান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, চলমান সংকটের মধ্যে আমি দুবাইয়ে আটকা পড়েছি। ফ্লাইটগুলো বাতিল হয়েছে, ভারতে ফিরে যাওয়ার স্পষ্ট কোনো উপায় নেই। নিরাপদে দেশে ফেরার জন্য সরকারের দিকনির্দেশনা ও সহায়তা কামনা করছি। ভারত সরকারের পক্ষ থেকে যেকোনো সহায়তা ও নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়ে নির্দেশনা পেলে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব।” 

আরো পড়ুন:

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পাল্টা জবাবে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলে। পাশাপাশি বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি, দুবাই), কাতার, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিকে লক্ষ্য করে হামলা চালায় দেশটি।  

ইরানের হামলার পর আন্তর্জাতিক এয়ারলাইনস এই অঞ্চলে ফ্লাইট স্থগিত করে দেয়। এতে করে অনেক যাত্রী আটকা পড়েছেন। তাদেরই একজন সোনাল চৌহান।  

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, সোনাল চৌহান বর্তমানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন। বিমানবন্দরে আটকাপড়া যাত্রীরা উদ্বেগের মধ্যে সময় পার করছেন। তারা জানেন না ঠিক কখন পুনরায় ফ্লাইট চালু হবে।  

বলিউডের অনেক সিনেমায় অভিনয় করেছেন সোনাল চৌহানি। ২০২৪ সালে প্যান ইন্ডিয়ার ‘দরদ’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় তার অভিষেক ঘটে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন সোনাল।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়