ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খামেনির মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ৩ মার্চ ২০২৬   আপডেট: ১২:০৩, ৩ মার্চ ২০২৬
খামেনির মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় অভিনেত্রী

আয়াতুল্লাহ আলি খামেনি, ফারহানা ভাট

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুতে লাখ লাখ মানুষ শোক প্রকাশ করেছেন। আবার ইরানের একাংশ গান বাজিয়ে উল্লাসও করেছেন। 

ইরানের সর্বোচ্চ ধর্মীয় এই নেতার মৃত্যুতে গভীরভাবে শোকাহত বলিউড অভিনেত্রী ফারহানা ভাট। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অভিব্যক্তি প্রকাশ করেন কাশ্মীরের এই অভিনেত্রী।   

আরো পড়ুন:

বিগ বস তারকা ফারহানা ভাট বলেন, “তার মতো এমন একজন ব্যক্তিত্বকে আমরা কখনও ভুলতে পারব না। আমাদের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন। এই ঘটনায় সমস্ত কাশ্মীরি গভীরভাবে মর্মাহত।”

শোকস্তব্ধ ফারহানা বলেন, “আপনি বিশ্বাস করবেন না, সেহরির পর আমি একটুও ঘুমাতে পারিনি। আমি খুবই শোকাহত ছিলাম। এমন ঘটনা ঘটা কখনও উচিত হয়নি।” 

ফারহানা ভাট মনে করেন, আয়াতুল্লাহ আলি খামেনি চিরদিন হৃদয়ে বেঁচে থাকবেন। এ অভিনেত্রী বলেন, “অনেক মানুষের কাছে তিনি একজন ত্রাণকর্তা ছিলেন। অবশ্যই, তিনি আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।”

*বলিউড লাইফ অবলম্বনে

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়