ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাতীয় রিলস বিজয়ী ইমন সাদীর বড়পর্দায় অভিষেক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ৩ মার্চ ২০২৬  
জাতীয় রিলস বিজয়ী ইমন সাদীর বড়পর্দায় অভিষেক

ইমন সাদী

ছোটপর্দা ও ডিজিটাল মাধ্যমে নিজের উপস্থিতি জানান দেওয়ার পর এবার বড়পর্দায় নাম লেখালেন তরুণ নির্মাতা ইমন সাদী। তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘খেয়া’। এরই মধ্যে সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয়েছে। জীবনঘনিষ্ঠ এক গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

চলচ্চিত্রটির গল্প লিখেছেন মাসুদ আলাম তানভীর। প্রযোজনায় আছেন তারিকুল ইসলাম। নির্মাতা ও প্রযোজক দু’জনেই বলছেন, গল্প বলার ধরন ও নির্মাণ শৈলীতে আলাদা স্বাদ রাখার চেষ্টা থাকবে। 

আরো পড়ুন:

সম্প্রতি ইমন সাদীর ক্যারিয়ারে যুক্ত হয়েছে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। গত ২৪ জানুয়ারি ‘জাতীয় রিলস বিজয়ী’ সম্মানে ভূষিত হন তিনি। এই অর্জন তার আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে বলে জানান তিনি। 

নিজের প্রথম চলচ্চিত্র নিয়ে ইমন সাদী জানান, ভালো গল্প ও মানসম্মত নির্মাণের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছাতে চান তিনি। ‘খেয়া’ এমন একটি কাজ, যা দিয়ে তিনি দীর্ঘ পথচলার ভিত্তি গড়তে চান। 

প্রযোজক তারিকুল ইসলাম জানান, চিত্রনাট্য থেকে শুরু করে কারিগরি উপস্থাপনায় নতুনত্ব রাখার পরিকল্পনা রয়েছে। সাধারণ দর্শক যেমন সংযোগ খুঁজে পাবেন, তেমনই চলচ্চিত্রবোদ্ধারাও ভিন্ন কিছু অনুভব করবেন বলে তাদের বিশ্বাস। 

বর্তমানে সিনেমাটির প্রাক-প্রস্তুতি ও কারিগরি কাজ এগিয়ে চলছে। শিগগিরই শুটিং সূচি চূড়ান্ত হবে বলে জানা গেছে। 

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়