ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ২১ মার্চ ২০২৬   আপডেট: ০৯:০৭, ২১ মার্চ ২০২৬
ঈদের দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন—

চ্যানেল আই
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: বেশি বলে বুলবুলি-২। পরিচালনা: রুবেল হাসান। অভিনয়ে: তৌসিফ মাহবুব, তটিনী প্রমুখ। বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: ফ্যামিলি ম্যান। রচনা: সিদ্দিক আহমেদ। পরিচালনা: মোস্তফা কামাল রাজ। অভিনয়ে: জোভান, তটিনী, মনিরা মিঠু, রাজু, ডা. এজাজ, আমিরুল হক চৌধুরী। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: সখিনা। গল্প: রাবেয়া খাতুন। পরিচালনা: আবুল হায়াত। অভিনয়ে: শ্যামল মাওলা, মৌসুমী মৌ, আবুল হায়াত প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক: সরল সত্যবাদী। রচনা: আসাদ সরকার। পরিচালনা: সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে: জাকিয়া বারি মম, সাইকা আহমেদ, সালাহউদ্দিন লাভলু, বরুণ সরকার, জুয়েল প্রমুখ।

মাছরাঙা টেলিভিশন
বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: কলেজ ডে’জ। রচনা ও পরিচালনা: প্রবীর রায় চৌধুরী। অভিনয়ে: জোভান আহমেদ, সাদিয়া আয়মান প্রমুখ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: মেইন কাস্টিং। রচনা: বৃন্দাবন দাশ। পরিচালনা: নিয়াজ মাহবুব। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, ডা. এজাজ প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: ব্ল্যাক লাভ। রচনা ও পরিচালনা: সজীব মাহমুদ। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ভ্যাজাল জামাই। রচনা: আল আমিন স্বপন। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, মাসুম বাশার প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: গুড লাক। রচনা ও পরিচালনা: ইমরোজ শাওন। অভিনয়ে: জোভান, নাজনীন নিহা প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: ম্যাজিক বস। রচনা: পাপ্পু রাজ। পরিচালনা: মেহেদী রনি। অভিনয়ে: নিলয় আলমগীর, হিমি প্রমুখ।

এটিএন বাংলা
সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: নীল শাড়ি। পরিচালনা: বি ইউ শুভ। অভিনয়ে: অপূর্ব, তানজিন তিশা।সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক: মাথা গরম দবির। পরিচালনা: সোহেল রানা ইমন। অভিনয়ে: মোশাররফ করিম, রোবেনা রেজা জুই, সামান্তা পারভেজ। রাত ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক: মামাতো বোন যখন বউ। পরিচালনা: মহিন খান। অভিনয়ে: মোশাররফ করিম, হিমি। রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক: ভালোবেসে অবশেষে। রচনা ও পরিচালনা: হানিফ সংকেত। রাত ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: মালেক পাগলা। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, হিমি প্রমুখ।

এনটিভি 
সকাল সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সংলাপ: সিফাত হোসেন।গল্প, চিত্রনাট্য ও পরিচালনা: মোহন আহমেদ। অভিনয়ে: সাইদুর রহমান পাভেল, চাষী আলম, ইশতিয়াক আহমেদ রুমেল, সালহা খানম নাদিয়া, ফাহমিদা বন্যা, জারা নূর, শেলী আহসান প্রমুখ। সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: সুখের স্যুটকেস। রচনা ও পরিচালনা: প্রীতি দত্ত।  অভিনয়ে: নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, শেলী আহসান, আব্দুল্লাহ রানা প্রমুখ। দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: কুলীন সমাচার। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সালাহউদ্দীন লাভলু। অভিনয়ে: আহসান হাবিব নাসিম, নাসরিন অনু, মাসুম বাশার, মিলি বাশার, সুমাইয়া অর্পা, সোহেল তৌফিক, সানজিদা তাসনিম, জয়রাজ, আমিরুল ইসলাম বরুণ প্রমুখ। দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: তোমায় উড়াবো রঙে। রচনা: মোসাব্বের হোসেন মুইদ। পরিচালনা: মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে: আরশ খান, মাফতোহা জান্নাত জীম, তৌফিকুল ইসলাম ইমন প্রমুখ। 

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক: পা পিছলে আলুর দম। রচনা: মনসুর রহমান চঞ্চল। পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বি, মাখনুন সুলতানা মাহিমা, আবু হুরায়রা তানভীর, তনয় বিশ্বাস, রুবাইয়া এশা, আশরাফুল সোহাগ, মুকুল সিরাজ প্রমুখ। রাত  ৮টায় প্রচার হবে একক নাটক: জামাল কবিরাজ। রচনা: আসাদুজ্জামান সোহাগ। পরিচালনা: সুব্রত সঞ্জীব। অভিনয়ে: মুশফিক আর ফারহান, তানিয়া বৃষ্টি, আরিফ আপন, আসাদ ডিউক প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: সত্য মতিন। রচনা: আশরাফুল চঞ্চল। পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: মোশাররফ করিম, আইশা খান, মাসুম বাশার, মিলি বাশার, মাসুদ হারুন প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: হোস্ট। রচনা: অনামিকা মন্ডল। পরিচালনা: নিকুল কুমার মন্ডল। অভিনয়ে: নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, মাসুম বাশার, শেলী আহসান, আশরাফুল আশীষ প্রমুখ।

দীপ্ত টিভি 
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: অভিমান, পরিচালনা: সেতু আরিফ, অভিনয়: খায়রুল বাসার, তানজিন তিশা। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: সংসার বিষের বড়ি, পরিচালনা: তাইফুর জাহান আশিক, অভিনয়: মোশাররফ করিম, তাসনুভা তিশা। রাত ৯টায় প্রচার  হবে ড্রামা সিরিজ বাংলায়: রাজপ্রাসাদের লু জেন। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক: ভাইজান। রাত ১০টায় প্রচার হবে একক নাটক: অরণি সত্যি এসেছিল, পরিচালনা: মিত্থন হোসেন, অভিনয়: আরশ খান, সুনেরা বিনতে কামাল। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: শেষ ঘুম, পরিচালনা: রাগিব রাইহান পিয়াল, অভিনয়: তৌসিফ মাহবুব, তটিনী।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়