ঢাকা     রোববার   ০৩ মে ২০২৬ ||  বৈশাখ ২০ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাবা হলেন বিতর্কিত কমেডিয়ান মুনাওয়ার ফারুকী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৩ মে ২০২৬   আপডেট: ১১:৩০, ৩ মে ২০২৬
বাবা হলেন বিতর্কিত কমেডিয়ান মুনাওয়ার ফারুকী

স্ত্রীর সঙ্গে মুনাওয়ার ফারুকী

বাবা হলেন ‘বিগ বস’ বিজয়ী বিতর্কিত কমেডিয়ান মুনাওয়ার ফারুকী। তার স্ত্রী মেহজাবীন ফারুকী একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এই দম্পতির এটি প্রথম সন্তান। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। 

মুনাওয়ার ফারুকী তার সামাজিক যোগাযোগমাধ্যমে মা ও মেয়ের ছবিও শেয়ার করেছেন। যদিও ছবিতে তাদের মুখ আড়াল করে রেখেছেন। ক্যাপশনে তিনি লেখেন—“ঘরে বরকত এসেছে। আশীর্বাদ। আলহামদুলিল্লাহ। দোয়ায় রাখবেন।” 

আরো পড়ুন:

এ খবর প্রকাশ্যে আসার পর থেকে শোবিজ অঙ্গনের তারকাদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি। এ তালিকায় রয়েছেন—অভিনেতা বরুণ ধাওয়ান, আলী গণি, রণবীর আল্লাহবাদিয়া প্রমুখ। 

‘বিগবস-১৭’-এর ঘরে থাকাকালীন ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার শিরোনাম হন মুনাওয়ার। বিগবসের ঘরে তিনি ঘোষণা করেন, নাজিলা সিতাইশির সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিন্তু এ শোয়ে যখন আয়েশার ওয়াইর্ল্ডকার্ড এন্ট্রি হয়, তখন প্রেক্ষাপট বদলে যায়। রটে যায়, আয়েশা-নাজিলা দুজনের সঙ্গেই ডেট করছেন মুনাওয়ার। পরে নাজিলা সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মুনাওয়ারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। সুস্মিতা সেনের কন্যা রেনের সঙ্গেও তার সম্পর্কের গুঞ্জন উঠেছিল। 

২০২৪ সালের মে মাসে মেকআপ আর্টিস্ট মেহজাবীনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুনাওয়ার। তবে বিয়ের কথা গোপন রেখেছিলেন তারা। বিয়ের ভিডিও ফাঁস হওয়ার পর খবর জানাজানি হয়। এটি মুনাওয়ারের দ্বিতীয় বিয়ে। আগের সংসারে এই কমেডিয়ানের একটি পুত্রসন্তান রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়