ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘বাংলার মাটি বাংলার জল’র ২৫ তম মঞ্চায়ন

মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫২, ২৭ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাংলার মাটি বাংলার জল’র ২৫ তম মঞ্চায়ন

বাংলার মাটি বাংলার জল প্রযোজনার একটি স্থিরচিত্র

মোখলেছুর রহমান : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যদল পালাকার-এর নাটক ‘বাংলার মাটি বাংলার জল’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র অবলম্বনে নাটকটি রচনা করেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান।

এই প্রদর্শনীরমাধ্যমে নাটকটির ২৫ তম মঞ্চায়ন পূর্ণ হবে।

১৮৮৯ থেকে ১৮৯৫ সাল পর্যন্ত শিলাইদহ, পতিসর ও শাহজাদপুরে বাবার জমিদারি দেখাশোনার কাজে নিয়োজিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এসময় কবি পূর্ব বাংলায় অবস্থান করেছিলেন এবং এখানকার মাটি, মানুষ এবং প্রকৃতিকে খুব কাছ থেকে দেখেছিলেন। কবির দেখা তখনকার বাংলাবৃত্তান্ত রয়েছে ছিন্নপত্রে। এটি অবলম্বন করেই রচিত মঞ্চনাটক ‘বাংলার মাটি বাংলার জল’।

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৫/মোখলেছ/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়