ঢাকা     শনিবার   ০৬ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাখি প্রেমিক ড. আলী রেজা খান

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ১৬ আগস্ট ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
পাখি প্রেমিক ড. আলী রেজা খান

তানজিনা ইভা
ঢাকা, ১৭ আগস্ট : পাখিকে খুব ভালোবাসেন তিনি। এক কথায় প্রেমিক। তিনি হলেন ড. আলী রেজা খান।

এই পাখি প্রেমিক বন ও পরিবেশ বিভাগ থেকে পাখির জন্য আলাদা বিভাগ করার জন্য সরকার প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় এভারেস্ট একাডেমিতে মূসা ইব্রাহীম আয়োজিত এক আড্ডায় এ আহ্বান জানান ড. আলী রেজা খান।

তিনি বলেন, বন বিভাগই বন্য প্রাণীর দ্বায়িত্বে। যার জন্য প্রয়োজন আলাদা একটি বিভাগ। অনেকেই পশু পাখি বাড়িতে খাঁচায় পোষে যা আইন সম্মত নয়।

দেশের বন সংকট, খাদ্য সংকটে পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর পরিমাণ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তিনি এ বিষয়ে সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

আলোচনায় রেজা খান তার জীবনের বেশ কয়েকটি অভিজ্ঞতা শেয়ার করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড.আলী রেজা খান ১৯৭৭ সালে বম্বে বিশ্ববিদ্যালয়  থেকে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত পাখিপন্ডিত ড. সলিম আলী’র তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি IUCN (International Union for Conservation of  Nature) এর  স্পেসিস সার্ভাইভাল কমিশন ও ওয়ার্ল্ড কমিশন অন পার্ক অ্যান্ড প্রটেক্টেড এরিয়া’ এর প্রাক্তন সদস্য এবং সংযুক্ত আরব আমিরাতের আল-আইন চিড়িয়াখানা প্রাক্তন কিউরেটর।  

বর্তমানে তিনি দুবাইয়ে বন্যপ্রাণী ও চিড়িয়াখানা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসেবে দায়িত্বরত। বন্যপ্রাণী নিয়ে সুদীর্ঘ ৪০ বছরের গবেষণার কর্মে ড. রেজা খান বাংলাদেশ এবং দুবাই এর বন্যপ্রাণী ও পরিবেশের উপর ১৬টি বই এবং ৫০টিরও বেশি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেছেন।

বাংলাদেশের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় অসামান্য অবদানের জন্য প্রখ্যাত বন্যপ্রাণীবিদ ড. রেজা খান প্রকৃতি সংরক্ষণ পদক- ২০১২ লাভ করেছেন।

আলোচনা অনুষ্ঠানে বন্য প্রাণী বিশেষজ্ঞ, বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক, জাহাঙ্গীর নগর ইউনিভার্সির ভূ-তত্ব বিভাগের এসোসিয়েট প্রফেসর মনিরুল এইচ খানসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি / ইভা/ এমএএস


রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়