একুশে গ্রন্থমেলায় আহমেদ রিয়াজের বই
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
আহমেদ রিয়াজ এ সময়ের পরিচিত শিশুসাহিত্যিক। একাধিক পুরস্কারে ভূষিত এই লেখকের একাধিক বই এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে।
‘শেখ রাসেলের গল্প’ প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন আজমল হোসেন। দাম: ১৮০ টাকা। শেখ রাসেলকে নিয়ে লেখা গল্প এই বইয়ে স্থান পেয়েছে।
বইয়ের নাম ‘শেখ মুজিবের মোরগ’। আহমেদ রিয়াজের এই শিশুতোষ বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন নাহিদা নিশা। প্রকাশক পার্ল পাবলিকেশন্স। দাম ১৩৫ টাকা। ছয়দফা দেওয়ার কারণে শেখ মুজিবুর রহমান তখন জেলে। জেলেই তিনি মোরগ-মুরগি পুষতেন। তাঁর পোষা একটি মোরগ নিয়ে লেখা পিকচার বুক।
বইয়ের নাম ‘মুদব্বিরের আত্মা’। প্রচ্ছদ করেছেন সাদাতউদ্দিন আহমেদ এমিল। প্রকাশক পরিবার পাবলিকেশন্স। দাম ২৬৫ টাকা। কাইমোরিজম নিয়ে রহস্যময় রোমাঞ্চকর ভৌতিক অ্যাডভেঞ্চার উপন্যাস এটি।
/তারা/