ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

করোনার ভয়ে!

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ১০ জানুয়ারি ২০২১  
করোনার ভয়ে!

করোনাভাইরাসের কবলে স্থবির বিশ্ব। সবার মনেই এটি নিয়ে আতঙ্ক বিরাজ করছে। এই প্রাণঘাতী ভাইরাস থেকে সুরক্ষা পেতে সবাই অনেক কিছুই করছেন। তবে ইন্দোনেশিয়ার এক ব্যক্তি যা করেছেন তাতে সবার চোখ কপালে উঠেছে।

রিচার্ড মুলজাদি ও তার স্ত্রী অভিনেত্রী সেলিন চ্যাং নববর্ষের ছুটি কাটাবেন বলে মনস্থির করেন। কিন্তু করোনা মহামারির এই সময়ে কোথাও যাওয়া নিরাপদ হয়। বিশেষ করে বিমানে অন্য যাত্রীদের সঙ্গে ভ্রমণ বেশ ঝুঁকিপূর্ণ। তাই সাত পাঁচ ভেবে পুরো বিমানই ভাড়া করে ফেলেন রিচার্ড।

আরো পড়ুন:

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ফাঁকা বিমানে স্ত্রীকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করেন রিচার্ড মুলজাদি। ক্যাপশন তিনি লিখেছেন, ‘আমি যতদূর সম্ভব সকল সিট বুকিং করেছিলাম। এরপরও এটি একটি প্রাইভেট বিমান ভাড়া করার চেয়ে সাশ্রয়ী। এটাই ট্রিকস বন্ধুরা।’

জানা যায়, রিচার্ড ও তার স্ত্রী করোনা আক্রান্ত হওয়ার ব্যাপারে খুবই শঙ্কিত। অন্য এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা নিশ্চিত হতে চেয়েছিলাম বিমানে অন্য কেউ থাকবে না। যদি আমরা ছাড়া অন্য কেউ থাকত তাহলে উঠতাম না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তার ইনস্টগ্রাম পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যদিও তারা যে বিমানে ভ্রমণ করেছেন সেই প্রতিষ্ঠানের সঙ্গে এই দম্পতির তথ্যের কিছু গরমিলও নাকি পাওয়া গেছে। তবে নেট দুনিয়ায় বিষয়টি ঠিকই ঝড় তুলেছে।

৩২ বছর বয়সি রিচার্ড মুলজাদি ইন্দোনেশিয়ার অন্যতম ধনী ব্যক্তি কার্তিনি মুলজাদির নাতি। এছাড়া তিনি নিজেও দুয়া টেক গ্লোবালের সহ-প্রতিষ্ঠাতা। পাশাপাশি তিনি পারিবারিক ব্যাবসাও দেখাশোনা করেন।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়