ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৪৮২

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২৬ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৬:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০২২
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৪৮২

ছবি: সংগৃহীত

সারাদেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ক‌রে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৮২ জন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্ত‌রের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৪৮২ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই‌ নি‌য়ে সারাদেশে ২ হাজার ১৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। আর গত এক‌দি‌নের তিন জনসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫৩ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ৩৬২ জন।

উল্লেখ্য, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন। গত বছ‌রে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ‌গি‌য়ে‌ছেন ১০৫ জন।

মেয়া/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়