ঢাকা     বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১২ ১৪৩২ || ৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডেঙ্গু প্রতিরোধে সক্ষমতার পুরোটা দিয়ে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সক্ষমতার পুরোটা দিয়ে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী

বুধবার ঢাকা দক্ষিণ সিটির মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।

সক্ষমতার পুরোটা দিয়ে সরকার ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সায়েদাবাদে ঢাকা দক্ষিণ সিটির মশক নিধন কার্যক্রম পরিদর্শন ও ওষুধের কার্যকারিতা পরীক্ষা পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

মন্ত্রী বলেন, “কিউলেক্স মশার সংখ্যা ভয়াবহভাবে বেড়ে গেছে। শপথ নেওয়ার মাত্র সাত দিনেই মন্ত্রণালয় এই বিষয়ে তৎপর হয়েছে।” 

তিনি জানান, স্প্রে করলে মশার শরীর পর্যন্ত পৌঁছাতে হবে। জলপথ ও স্থলপথ উভয় দিক থেকে মশা নিধন কার্যক্রম করা হবে। খালগুলোতে স্প্রে করার জন্য স্প্রিটবোড ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়।

ডেঙ্গু মশা নিধনে ওষুধ কাজ না করলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

স্বাস্থ্য খাতে এক লাখ জনবল নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “প্রয়োজন অনুযায়ী পরিবার পরিকল্পনাকর্মী, মিডওয়াইফার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হবে।”

পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এমএসবি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়