ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনাভাইরাসের টিকার গ্যারান্টি নেই: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ১১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাসের টিকার গ্যারান্টি নেই: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, যুক্তরাজ্য করোনাভাইরাসের টিকা অর্জন করবে এবং অক্সফোর্ড থেকে এর পজিটিভ খবর এলেও তার কোনো গ্যারান্টি নেই।

সোমবার (১১ মে) করোনা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর সিএনএনের।

জনসন বলেন, ১৮ বছর হয়ে গেলো, কিন্তু এখন পর্যন্ত আমরা সার্সের টিকা পাইনি।

এ সময় যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সমর্থন করে জানান, ‘আপনি কখনই কোনও ভ্যাকসিনের গ্যারান্টি দিতে পারবেন না, এটা কঠিন।’

ভ্যালেন্স স্বীকার করেন যে গবেষণাগারে বেশ কিছু টিকার সফলতা এসেছে। কিন্তু আপনার কাছে না আসা পর্যন্ত কিছুই বলা যায় না।


ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়