ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনাভাইরাস: ইরানকে আট টন ওষুধ সহায়তা হু'র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১০, ৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস: ইরানকে আট টন ওষুধ সহায়তা হু'র

করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও—হু) ইরানকে মেডিক্যাল টেস্ট কিটসহ আট টন ওষুধ দিয়েছে।

মঙ্গলবার ওষুধ ও টেস্ট কিট নিয়ে সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক বিমান তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

দেশটির বার্তা সংস্থা আইআরএনএ বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

সোমবার দেশটির রাষ্ট্রীয় রেডিও জানিয়েছে, ইরানে এ পর্যন্ত এক হাজার ৫০০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে, মারা গেছে ৬০ জন। এর মধ্যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খোমেনির উপদেষ্টা মোহাম্মদ মীরমোহাম্মদী (৭১) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম ঘেব্রিবেসুস টুইট করে জানিয়েছেন, সংস্থার প্রতিনিধিরাও এই ভাইরাসটির নিয়ন্ত্রণের জন্য ইরানে পৌঁছেছেন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা দেয়। যার সমাধান স্বরুপ এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়