ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিকিৎসক-নার্সদের ধন্যবাদ জানিয়ে গুগলের ডুডল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫১, ১৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিকিৎসক-নার্সদের ধন্যবাদ জানিয়ে গুগলের ডুডল

করোনাভাইরাসের ভয়াল থাবা পড়েছে বিশ্বে। থমকে গেছে মানুষের জীবন আচরণ। যে যেভাবে পারছে করোনা মোকাবিলা করছে। সম্মুখযোদ্ধা হয়ে কাজ করছেন চিকিৎসক, নার্স আর স্বাস্থ্যকর্মীরা।

এবার তাদের ধন্যবাদ জানিয়ে ডুডল তৈরি করেছে গুগল। ডুডলের ওপর মাউস ধরলে লিখা উঠছে 'সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জানাই ধন্যবাদ।' ডুডলে হার্ট ইমোজি দিয়ে সব স্বাস্থ্যকর্মীদের ভালোবাসা জানিয়েছে গুগল।

গুগল লিখেছে, 'কোভিড-১৯ সারা বিশ্বে খারাপ প্রভাব ফেলেছে। এই সংকটে অন্য যে কোনো সময়ের চেয়ে মানুষ একে অন্যকে সাহায্য করছে। এসব সম্মুখযোদ্ধাদের স্বীকৃতি দিতে আমরা ডুডল সিরিজ তৈরি করেছি।'


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়