ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে এক দিনে করোনায় রেকর্ড আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ১৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে এক দিনে করোনায় রেকর্ড আক্রান্ত

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড ৭৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা মোট ৯,১৫২ জনের করোনা শনাক্ত করেছে।

এক দিনেই ভারতে প্রাণহানি হয়েছে ৩৫ জনের, মোট মৃতের সংখ্যা ৩০৮। মন্ত্রণালয় যোগ করেছে ৮৫৭ রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

গত রোববার ১৯৫৭৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ।

গত ২৫ মার্চ থেকে ২১ দিনের লকডাউনে ভারত, শেষ হবে ১৫ এপ্রিল। শনিবার তিনটি রাজ্য লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো নতুন কোনো ঘোষণা দেননি।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়